হোম > সারা দেশ > রাজশাহী

ইসলামী দলগুলোর ঐক্যের স্বার্থে ত্যাগ স্বীকার করতে হবে

মতবিনিময় সভায় বক্তারা

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

আগামী দিনে ইসলামী রাজনৈতিক দলগুলোর ঐক্যের সম্ভাবনা ও তাৎপর্যকে সামনে রেখে পাবনায় ইসলামী দলগুলোর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় পাবনা শহরের অভিজাত রেস্তোরাঁ কাশমেরীতে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন ইসলামী দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের আলোচনায় উঠে আসে, জাতীয় রাজনীতির চলমান বাস্তবতায় ইসলামী দলগুলো যদি অভ্যন্তরীণ সংকট ও বিভেদ কাটিয়ে উঠতে পারে, তবে দেশের রাজনীতিতে ইসলামী শক্তি নতুনভাবে দৃশ্যমান হয়ে উঠবে।

সভায় উপস্থিত ছিলেন- পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মো. আবদুল্লাহ।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা জেলা সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম, জেলা উপদেষ্টা মুফতি নাজমুল হাসান, জেলা সেক্রেটারি আব্দুল মমিন হোসেন, জেলা প্রচার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খোকন সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে অংশ নেন জেলা যুগ্ম আহ্বায়ক মুফতি মফিজ উদ্দিন, জেলা আহ্বায়ক মুহাম্মদ ওয়ালী উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাওলানা বাহারুল ইসলাম, জেলা বাইতুলমাল সম্পাদক মো. হাসান মাহমুদ ও জেলা জয়েন্ট সেক্রেটারি আব্দুল মুমিন জিহাদী। ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ফরিদীও আলোচনায় অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের রাজনীতিতে ইসলামী আদর্শকে শক্ত ভিত্তি দিতে হলে ভেতরের ছোটখাটো মতবিরোধকে পরিত্যাগ করতে হবে। ঐক্যের স্বার্থে যদি বড় কোনো ত্যাগ স্বীকার করতে হয়, তাও করতে হবে। তাদের বক্তব্যে উঠে আসে, পাবনার মাটি ও মানুষ সব সময় ইসলামের পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বক্তারা আরও বলেন, দেশের সংকটময় রাজনৈতিক বাস্তবতায় ইসলামী দলগুলোর পারস্পরিক সমঝোতা এখন সময়ের দাবি। কেবল দলীয় পরিচয়ে আবদ্ধ থেকে নয়, জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করলেই ইসলামী আন্দোলন শক্তিশালী হবে।

সভা শেষে ‘জুলাই বিপ্লবের শহীদদের’ স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জমি নিয়ে বিরোধে ভ্যানচালক হত্যা, গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ক্যাপ্টেন পরিচয়ে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

অটোপাশ নয়, পড়াশোনা করেই পাস করতে হবে: আব্দুল আজিজ

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত