হোম > সারা দেশ > রাজশাহী

হাসিনার ফাঁসির রায়ে বগুড়ায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, বগুড়া

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক গোলাম মর্তুজা মজুমদার। রায় ঘোষণার পরেই বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আনন্দ মিছিল করে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধাসহ সাধারণ জনগণ।

জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির আয়োজনে সংগঠনের সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েলের নেতৃত্বে এই আনন্দ মিছিলটি বগুড়া শহরের সাতমাথাস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিল শেষে জুলাই স্মৃতি স্তম্ভ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জুলাই শহীদ পরিবার সোসাইটির সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুল হক, উপদেষ্টা জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আলম প্রামানিক, শহিদ মাহফুজের মা কাজল বেগম, শহীদ রায়হানের মা রওশন আরা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়ায় জুলাই শহীদদের আত্মা শান্তি পেয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি। ভবিষ্যতে আর কোন সরকার যেন হাসিনার মত ফ্যাসিস্ট না হয়ে ওঠে এই রায় তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। পলাতক হাসিনাকে অতিদ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করতে হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম