হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে পুলিশকে কুপিয়ে পালানো আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করে হাতকড়াসহ পালানো আসামি অসীম ওরফে সোহাগ মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২) সকাল ১১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। অসীম উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বড়বিলা গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে ধুনট থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি অসীম ওরফে সোহাগ মন্ডল। থানার এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অসীমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়। এ সময় অসীমের মা শিউলি খাতুন ও স্ত্রী সোহানা খাতুন এএসআই আশরাফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে হাতকড়াসহ অসীমকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করে।

এ ঘটনায় এএসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে অসীম, তার মা শিউলি খাতুন এবং স্ত্রী সোহানা খাতুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার রাতে অসীমের মা শিউলী খাতুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এই মামলার আসামি অসীমের স্ত্রী সোহানা খাতুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচনে কাজ করছেন ঈশ্বরদীর মাহমুদা

দিনাজপুর সীমান্তে নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে বিজিবি

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার

আত্রাইয়ে শিয়ালের কামড়ে আহত ৭

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ