হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সদস্যদের কাছে নিহত স্বামী-স্ত্রীর লাশ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে নাটোর সদরের ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক রাকিব হোসেন (২২) এর সাথে একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুন (২১) এর দুবছর আগে বিয়ে হয়। বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। পরে দুপক্ষের সমঝোতায় আবার তারা সংসার শুরু করেন। শুক্রবার জুম্মার নামাজ শেষে রাকিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী লিজা খাতুনের সাথে নিজের ঘরেই অবস্থান করছিলেন। এ সময় পরিবারের অভাব অনটন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলেও দুজন ঘরের মধ্যেই অবস্থান করেন। বিকেলে এক পর্যায়ে তাদের আর কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে ঘরের দরজা জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখতে পান তারা শয়ন কক্ষের চালের বাঁশের সাথে এক ওড়নায় ঝুলে আত্মহত্যা করেছে। নাটোর থানায় খবর দিলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে তাদের লাশ উদ্ধার করে।

নাটোর থানার ওসি মো. মুনসুর রহমান শুক্রবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রামেক ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের ক্যান্টনমেন্ট

রূপপুরে থেকে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দলিল লেখকসহ দুই পথচারী নিহত

স্বামী ও সন্তান হারানোর পর ক্যানসারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা

নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচনে কাজ করছেন ঈশ্বরদীর মাহমুদা

দিনাজপুর সীমান্তে নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে বিজিবি

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার

আত্রাইয়ে শিয়ালের কামড়ে আহত ৭