হোম > সারা দেশ > রাজশাহী

ভোট উৎসবের জন্য মুখিয়ে আছে সবাই: ইসি সানাউল্লাহ

রাজশাহী ব্যুরো

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দীর্ঘ খরার পর ভোট উৎসবের জন্য সবাই মুখিয়ে আছে। অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংস্কার কার্যক্রম সংক্ষিপ্ত আকারে হলে জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। আর যদি সংস্কার কার্যক্রম দীর্ঘ হয় তবে আগামী ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে। সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচ বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। সরকার যখন চাইবে তখনই স্থানীয় সরকার নির্বাচন করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছবি ছাড়া ভোটার হওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে ইসি মো. সানাউল্লাহ বলেন, কোন জটিলতার কারণে যেন বৈধ নাগরিকরা ভোটার তালিকার বাইরে না থাকেন সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আর কোন ভাবেই যে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা না থাকে সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে ইসি বলেন, বিগতদিনে ভোট জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তারা আইনের আওতায় আসবেন। এ নিয়ে সংস্কার কমিশনের সুপারিশও রয়েছে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য