হোম > সারা দেশ > রাজশাহী

ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৩ জুন থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় চালু হবে। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বন্ধের সময় সোনামসজিদ ইমিগ্রেশন পথে দুই দেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ঈদের দিনসহ প্রতিদিনই চালু থাকবে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড

অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্ধের মধ্যে লোড-আনলোড, গুদামজাতকরণ, পরিবহনসহ কিছু অভ্যন্তরীণ কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

শেরপুরে ড্রেনের পানির স্রোতে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতভিটা

ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিককে হত্যা, গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সম্পদ ক্রোক

আমাদের সব মাল ‘হাই কোয়ালিটির’

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত