বগুড়ার ধুনটে ডোবার পানিতে ডুবে জুনায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই গ্রামের নাঈম ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে বাড়ির বাইরে খেলতে যায় জুনায়েদ। একপর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় সে।
পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে জুনায়েদকে ভাসতে দেখেন স্বজনরা। তবে দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তী লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।