হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র আর কখনো হয়নি: তুহিন

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বিএনপিকে নিয়ে নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এরকম বড় ষড়যন্ত্র আর কখনো হয়নি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, তারেক রহমান দেশে ফিরলে ষড়্‌যন্ত্রকারীরা পালিয়ে যাবে।

তুহিন জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আজ যারা বড় বড় হুংকার দিচ্ছেন পিআর ছাড়া নির্বাচন হতে দেবেন না, তারা আগে কোথায় ছিলেন? যখন আপনাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল তখন এত হুংকার কোথায় ছিল? তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই ‘

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী লিটন এবং উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মোজাহিদ স্বপন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ভাঙ্গুড়া পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান ও ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার