হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় সেলিম হোসেন (২৮) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সেলিম হোসেন উপজেলার জয়শিং গ্রামের সোহরাব আলীর ছেলে এবং নিমগাছি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। এরআগে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতের দ্বিতীয় তলায় দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠান চলতে থাকে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া মাহফিল অনুষ্ঠানে ককটেল হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর হোটেল আরাফাতের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক রনি বাদি হয়ে ৬১ জনের নামে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন