হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া-৭: খালেদা জিয়ার বিকল্প হিসেবে মনোনয়ন জমা দিলেন মিল্টন

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ‌ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।

সোমবার  (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুটি মনোনয়নপত্র জমা দেয়া হয়।

‎এসময় খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি গাবতলী উপজেলা বিএনপির সভাপতি বিকল্প প্রার্থী মোরশেদ মিল্টন,

‎উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ আলী, জুলফিকার হায়দার গামা, সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক নতুন,‌ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম পিন্টু,  বিএনপি নেতা হারুন অর রশিদ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎দলীয় সূত্র জানিয়েছেন, বিএনপির হাইকমান্ডের অনুমতিক্রমেই মোরশেদ মিল্টনকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ‎এছাড়াও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রভাষক শফিকুল ইসলাম শফিক।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করলো ছেলে

বগুড়ায় ভেজাল মসলার কারবার, তিন লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়ায় তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড

এমপির সঙ্গে ইফতারে হত্যা মামলার আসামি, পুলিশ বলছে পলাতক

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নদীর নাম পরিবর্তন করে খাল আখ্যা দেওয়া যাবে না

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত বগুড়ার নুর নবীর বাড়িতে শোকের মাতম

নওগাঁয় নিজ বাড়িতে মিলল ঝুলন্ত লাশ

পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু