হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে দুপুর পর্যন্ত ৪০% ভোট পড়েছে

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে বেলা ১২টা পর্যন্ত ৪০% ভোট পড়েছে। উপজেলার ৮৭ ভোটকেন্দ্রে খোঁজ নিয়ে দেখা যায়, ভোর হওয়ার সাথে সাথেই ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভিড় জমে।

বোথড় গ্রামের জামেনা খাতুন জানান, দীর্ঘদিন পর লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে আমি ভীষণ খুশি।

গুনাইগাছা গ্রামের দুলাল চন্দ্র জানান, এবছর আমি প্রথম ভোটার হয়েছি। শান্তিপূর্ণ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুশি।

এই চিত্র উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রের।

সরেজমিন বিভিন্ন কেন্দ্র ঘুরে জানা গেছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে (চাটমোহর,ভাঙ্গুড়া, ফরিদপুর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, এখন পর্যন্ত নির্বাচন ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে কোনো ধরনের ঘটনা মোকাবেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্য মাঠে রয়েছে।

তিনি ভোট গণনা পর্যন্ত এই অবস্থা অপরিবর্তিত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি