হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় ওমর ফারুক (৫৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভাঙ্গুড়া পৌর আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর শহরের চৌবাড়ীয়া ভদ্রপাড়া মহল্লার বাসিন্দা।

শুক্রবার রাতে বিস্ফোরক মামলায় পৌর শহরের শরৎনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০১৪ সালে ভাঙ্গুড়া পৌর আ. লীগের কমিটি গঠিত হয়। এতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সভাপতি ও সাবেক এমপি পুত্র গোলাম হাসানাইন রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই কমিটিতে ওমর ফারুক রানা সিনিয়র সহ-সভাপতি পদ পান । এরপর ২০১৭ সালে আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর থেকে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় ওমর ফারুক তদন্তাধীন আসামি। শুক্রবার রাত ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে পাবনা আদালতে সোর্পদ করা হবে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড