হোম > সারা দেশ > রাজশাহী

ছয় লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ নাজমুল হাসান রুবেল (২৮) নামে এক বিকাশ কর্মী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি টাকা নিয়ে পালিয়েছেন নাকি অপহরণের শিকার হয়েছেন, তা নিয়ে পুলিশ ও সহকর্মীদের মধ্যে দ্বিধা তৈরি হয়েছে।

নিখোঁজ নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) পদে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো গত রোববার (২৪ আগস্ট) সারাদিনের কাজ শেষে তার সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল। কিন্তু সন্ধ্যা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১২টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার সময় রুবেলের কাছে নগদ ৬ লাখ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন ছিল।

সোমবার সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনের রাস্তার পাশের একটি বাগানে রুবেলের মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করলেও তার কোনো খোঁজ মেলেনি।

ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় বলেন, “উদ্ধার হওয়া মোটরসাইকেল ও হেলমেট রুবেলেরই। কিন্তু তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, “বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।”

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন