হোম > সারা দেশ > রাজশাহী

এই দেশে সবাই মিলেমিশে থাকতে চাই: জামায়াত আমির

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানবতাকে আমরা টুকরো টুকরো করতে চাই না। ছোট্ট এই দেশে সবাই মিলেমিশে থাকতে চাই। এর মধ্যেই শান্তি রয়েছে। কোনো নাগরিককে আমরা বিভক্তি করতে চাই না। ফ্যাসিস্ট সরকারই এ জাতিকে ভেঙে টুকরো করে দিয়েছে।

বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত শাখার আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, বাহাত্তরের ১০ জানুয়ারি থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যত ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি জাতিসংঘের কাছে। এ দেশের ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, তাহলে আপনাদের দাবিই হবে আমার দাবি।

তিনি বলেন, তন্ত্রের বাংলাদেশ আর দেখতে চাই না। দেখতে চাই না ২০০৬ সালের সেই ২৮ অক্টোবর। বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।

জেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য দিনাজপুর রংপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী