হোম > সারা দেশ > রাজশাহী

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

সাত দিনের আল্টিমেটাম

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

গুরুদাসপুরে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ওয়ার্ড ভিত্তিক মাদকসেবী ও বিক্রেতাদের তালিকা তৈরি করতে বলেছেন। সাত দিনের মধ্যে ওই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনয়াতনে মাসিক আইন শৃঙ্খলা সভায় বক্তব্যকালে ৬ ইউপি চেয়ারম্যানের প্রতি ওই আহ্বান জানান প্রধান অতিথি। তালিকা প্রস্তুতের পর অবিভাবকদেরসহ মাদকসেবী ও বিক্রেতাদের ইউনিয়ন পরিষদে হাজির করার কথাও বলেন আব্দুল আজিজ এমপি।

ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বের আইন শৃঙ্খলা সভায় প্রদান অতিথির আহ্বানে সারা দিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, আব্দুল বারী,মনিরুল ইসলাম দোলন, মিজানুর রহমান সুজা, মো. আয়ুব আলী ও মাহবুবুর রহমান।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন