হোম > সারা দেশ > রাজশাহী

মাদারীপুরে ২৩ ককটেলসহ যুবক আটক

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ২৩টি ককটেলসহ হাসান আকন নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে কালকিনি সেনাবাহিনীর ক্যাম্প অভিযান চালিয়ে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হাসান একই গ্রামের নিজাম আকনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেলগুলো জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি ছিল বলে জানায় যৌথবাহিনী। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ককটেল সরবরাহের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান