হোম > সারা দেশ > রাজশাহী

তারেক রহমান বগুড়ায় আসছেন ২৮ জানুয়ারি

সবুর শাহ্ লোটাস, বগুড়া

দীর্ঘ ১৯ বছর পরে আগামী ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বগুড়া আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওইদিন রাতেই স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠেই জনসভা করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির একটি সূত্র।

তিনি ওই দিন রাতে বগুড়ায় গার্ডেনে অবস্থান করে পরের দিন ২৯ জানুয়ারি তার নির্বাচনি এলাকা বগুড়া-৬ এর ২১ টি ইউনিয়নে গণ-সংযোগ ও বিকালে গাবতলীর বাগবাড়ি যাবেন।

এদিকে, বগুড়া-৬ (সদর) আসনের এমপি প্রার্থী তারেক রহমানের নির্বাচনি জনসভা উপলক্ষ্যে আজ দুপুরে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ।

২৮ জানুয়ারি বুধবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসছেন। বগুড়ায় এসে আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়াবাসীর উদ্দেশে নির্বাচনি জনসভা করবেন। সেজন্য আমরা আলতাফুন্নেছা খেলার মাঠ প্রস্তুত করছি। এই জনসভাকে ঘিরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মাঠ পরিদর্শনকালে আমার দেশকে এসব তথ্য জানান।

তারেক রহমানের আগমনের সংবাদ শুনে বগুড়ায় উৎসবের আমেজ বইতে শুরু করেছে। প্রিয় নেতাকে বরণ করতে অপেক্ষার প্রহর গুণছেন নেতাকর্মী ও জনগণ।

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে ১৪৪ ধারা

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত দুই নারী

যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

চাঁপাই সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, আতঙ্কে খামারিরা

গাবতলীতে ঘরে ঢুকে গৃহবধূকে নৃশংসভাবে হত্যা

‘আপনি আর বেশি দিন নাই’ রাবি প্রভোস্টকে ছাত্রদল নেতা

রায়গঞ্জে তিন ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা