হোম > সারা দেশ > রাজশাহী

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী পুতুল

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল (এমপি) বলেছেন, ‘আমরা একটি মাদকমুক্ত, ধর্ষণমুক্ত, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা সংগীতচর্চার সঙ্গে জড়িত, তারা গানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারেন। গানের মাধ্যমে আন্দোলন গড়ে তোলা যায়— এর উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের স্বাধীনতা সংগ্রাম।”

রোববার রাত ১১টায় নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে ফকির শাহ্ একাডেমি ও গোপালপুর পৌর সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা যদি সোচ্চার থাকেন, গানের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেন, তাহলে আমরা সম্মিলিতভাবে এই পৌরসভাকে একটি সুন্দর ও আদর্শ নগরীতে রূপ দিতে পারব। আপনাদের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মুনছুর রহমান সুইট, মাসুদ রানা মাহাতাব, চ্যানেল আইয়ের শিল্পী শাহেদ আলমসহ স্থানীয় শিল্পীরা।

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু, আহত ১০

ঈদের ছুটিতে মহাস্থানগড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তরুণ প্রকৌশলীর প্রাণ

তানোরে সাবেক মেয়রের প্রতিষ্ঠানে ভাঙচুর, যুবক আটক

বৃদ্ধকে গাছের সাথে বেঁধে নির্যাতনের দুই মাস পর মৃত্যু

গোদাগাড়ীতে পদ্মার চরে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়

তাড়াশ থানার এসআইয়ের বিরুদ্ধে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

জাকির মাস্টার ও মতিনের পরিবারের পাশে তারেক রহমান

হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

এ যেন রোজার ঈদে কোরবানির আমেজ