হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু জবাই করা ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোতালেব শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির উপস্থিতিতে বুধবার দুপুরে সিরাজগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোতালেব শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাঘ গ্রামের মকছেদ আলীর ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম সরওয়ার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুন রোজিনা খাতুন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়াকে কেন্দ্র করে মোতালেবের সঙ্গে ঝগড়া ও কথাকাটাকাটি হয়। এরই জেরে রাতে মোতালেব তার স্ত্রীকে গরু জবাই করা ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল আজিজ সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।

এমই

রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসন ভবনের সামনে ৩০ ঘণ্টা অবস্থান

স্বর্ণালংকারের লোভে মাকে খুন, ছেলেসহ গ্রেপ্তার তিন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বগুড়ার দুই উপজেলায় ককটেল বিস্ফোরণ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, প্রক্টরকে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগের

আ.লীগ নেতার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, এসিল্যান্ড-ইউএনও’র প্রত্যাহারে বিক্ষোভ

ধুনটে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু