হোম > সারা দেশ > রাজশাহী

তারেক রহমানের নির্দেশে এসএসসিতে দেশসেরা দৃষ্টির পাশে শিবগঞ্জ বিএনপি

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

দৃষ্টি ও তার বাবার সঙ্গে বিএনপির নেতারা

বিএএফ শাহীন কলেজ বগুড়া থেকে এসএসসি পরীক্ষায় দেশজুড়ে দ্বিতীয় এবং রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন মোছা. স্বর্ণালী আক্তার দৃষ্টি। দৃষ্টি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের মো. দেলোয়ার হোসেনের কন্যা। দেলোয়ার হোসেন পেশায় দিনমজুর।

দৃষ্টির এই সাফল্য অর্জনের খবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে এই মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তার সরাসরি নির্দেশনায় দৃষ্টির পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে শিবগঞ্জ উপজেলা বিএনপি।

শনিবার (১২ জুলাই) রাতে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশে দৃষ্টির বাড়িতে যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। তিনি দৃষ্টির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারেক রহমানের শুভেচ্ছা বার্তা ও দলের পক্ষ থেকে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনিসহ অনেকে। তারা দৃষ্টিকে ফুল দিয়ে শুভকামনা জানান এবং শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তার পাশে থাকার আশ্বাস দেন।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক