হোম > সারা দেশ > রাজশাহী

জামায়াতের ২৫ এমপি প্রার্থীর পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

প্রতিনিধি, রাবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন। এই নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনসাধারণের মধ্যে আলদা আগ্রহ রয়েছে। নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থীরা কে কোথায় পড়াশোনা করেছেন, সেটা আগ্রহসহকারে জানতে চাইছেন সাধারণ মানুষ ।

প্রার্থীর তালিকা থেকে দেখা গেছে, আসন্ন নির্বাচনে ২২২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থীরা। তাদের বড় একটি অংশ ছাত্রজীবনে পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ২৫ জনের ছাত্রজীবন কেটেছে মতিহারের সবুজ চত্বরে।

তারা হলেন— চাঁপাইনবাবগঞ্জ–১ আসনের ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ–২ ড. মুহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ–৩, নুরুল ইসলাম বুলবুল, শেরপুর–১, হাফেজ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ–৫ আসনে জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, পটুয়াখালী–২, ড. শফিকুল ইসলাম মাসুদ, সিরাজগঞ্জ–৪ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, কুমিল্লা–৫ ড. মোবারক হোসাইন, লক্ষ্মীপুর–৩ ড. মুহাম্মদ রেজাউল করিম, পাবনা-২ অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, পাবনা–৪ অধ্যাপক আবু তালেব মন্ডল, বাগেরহাট–৪ আব্দুল আলিম, যশোর–৪ গোলাম রসুল।

ঝিনাইদহ–২ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী আলী আজম মো. আবুবকর, ঝিনাইদহ–৩ অধ্যাপক মতিউর রহমান, বরিশাল–৪ অধ্যাপক মুহাম্মদ আব্দুল জব্বার, খুলনা–৩ অধ্যাপক মাহফুজুর রহমান, রংপুর–৩ মাহবুবুর রহমান বেলাল, কুড়িগ্রাম–১ অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম–৩ ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, নীলফামারী–৪, হাফেজ মাওলানা আব্দুল মোনতাকিম, ঠাকুরগাঁও–১ দেলোয়ার হোসাইন, রাজশাহী–১ অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী–৩ আবুল কালাম আজাদ এবং ঢাকা-১৬ আসনে কর্ণেল আব্দুল বাতেন।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ ইব্রাহিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের এতজন সাবেক ভাই এবার এমপি পদে প্রার্থী হয়েছেন, এটি আমাদের জন্য গর্বের। আমার জানামতে, কখনো অতীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষার্থী এমপি পদে প্রার্থী হননি। এটি বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের। আমাদের বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার পাশাপাশি নেতৃত্বও তৈরি করতে পারে— এটি তার উদাহরণ।’

তিনি আরও বলেন, ‘আমাদের সাবেক এই ভাইদের সফলতা কামনা করছি। সেই সঙ্গে দীর্ঘদিন পরে একটি ফেয়ার নির্বাচন হতে যাচ্ছে। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে নিজের ভোটটি দিতে পারব।’

রাকসু ভিপি ও শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, সেক্রেটারি, সেক্রেটারিয়েট সদস্য বা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রায় ২৪ জন এবার এমপি নির্বাচন করছেন‌। তারা নিজ নিজ আসনে খুব ভালো অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করলে তাদের মধ্যে অনেকেই সংসদ সদস্য, এমনকি মন্ত্রীও হতে চলেছেন।

তিনি আরও বলেন, এই রাবিতে ছাত্রশিবিরের ২১ জন শহীদ হওয়া সত্ত্বেও, শত শত আহত পঙ্গুত্ববরণ করা সত্ত্বেও একটা ক্যাম্পাস সংগঠনের নেতৃত্বের আউটপুট তৈরিতে এর থেকে বড় দৃষ্টান্ত আর কী হতে পারে।

চাঁপাইনবাবগঞ্জে ১১৫ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

দাঁড়িপাল্লার সমর্থনে নলডাঙ্গায় মহিলা জামায়াতের বিশাল পথযাত্রা

নবাবগঞ্জে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

স্বাধীনতা রক্ষায় যুবকদের নিয়ে রিজার্ভ ফোর্স গঠন করা হবে

সিরাজগঞ্জে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ

সুশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায় জনগণ: আবুল কালাম আজাদ

দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান মুজিবুর রহমানের

আওয়ামী লীগের শাসনামলে নাটোর ছিল সন্ত্রাসের জনপদ: দুলু

দয়া করে ভোটটা জামায়েতকে দিয়েন না: টুকু

নৌকার পক্ষে ভোট করা আ. লীগ নেতা চাইছেন ধানের শীষে ভোট!