হোম > সারা দেশ > রাজশাহী

‎গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে পুশইন

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়াল ডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

‎‎বুধবার ভোরে তাদের পুশইন করা হয়। পরে সকালে বিজিবির চাঁড়ালডাঙ্গা বিওপির টহলরত সদস্যরা তাদের ওই সীমান্তের ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর এলাকা থেকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা।

‎পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। গত ৩ বছর জেলে থাকার পর সপ্তাহখানেক আগে দিল্লির আগ্রার সেকেন্দারাবাদ থানা পুলিশ তাদের আটক করে গাড়িতে করে নিয়ে এসে মঙ্গলবার রাতে সীমান্ত জড়ো করে। বুধবার ভোরে তাদের ওই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।

‎বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩