হোম > সারা দেশ > রাজশাহী

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁয় ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নওগাঁ-৫ (সদর) আসনের সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরে দুপুর দেড়টার দিকে এই অভিযোগে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনেকে প্রত্যাহার (ক্লোজড) করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদীন।

অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিসাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবি সংবলিত সিল দিয়ে রাখেন। নির্বাচনি বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা।

এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং কখনো সময়ের সংকট দেখা দিতে পারে। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে আগেই স্বাক্ষর করে রেখেছি। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে আমার জানা নেই।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইবনুল আবেদিন জানান, ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের নির্বাচনি দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। ওই কেন্দ্রে নতুন একজন প্রিসাইডিং কর্মকর্তা পাঠানো হচ্ছে।

সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের কারাদণ্ড

চাটমোহরে দুপুর পর্যন্ত ৪০% ভোট পড়েছে

১৭ বছর পর স্ত্রী-সন্তান নিয়ে ভোট দিলেন বিএনপির প্রার্থী সামসুজ্জোহা খান

নাটোরে সাংবাদিকের ওপর হামলা

চাটমোহরে প্রিজাইডিং অফিসারসহ ৩ জনকে প্রত্যাহার

রাজশাহী-৫ আসনে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

সিরাজগঞ্জে আচরণবিধি লঙ্ঘনে ইউপি সদস্যসহ ৪ জনকে জরিমানা

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে ভোটগ্রহণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

রাজশাহীতে নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার