হোম > সারা দেশ > রাজশাহী

ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরে লালপুরে আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় অজ্ঞাত পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন। ঈশ্বরদী রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জামিলুর রহমান জানান, অনুমান করা হচ্ছে বৃহস্পতিবার ভোররাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি মারা গেছেন।

তিনি বলেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।

এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য পিবিআই পুলিশকে জানানো হয়েছে। পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়ার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার