হোম > সারা দেশ > রাজশাহী

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

পাবনা-৩ আসন

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির পরাজিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের তরবিয়াত বিভাগের সহকারী সেক্রেটারি মাওলানা আলী আছগার নির্বাচিত হয়েছেন।

বুধবার তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনি স্পেশাল বেঞ্চে এ আবেদন করেন। আবেদনে ওই আসনের নির্বাচনি ফলাফল বাতিল এবং ভোট পুনর্গণনার দাবি জানানো হয়েছে।

এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের তরবিয়াত বিভাগের সহকারী সেক্রেটারি মাওলানা আলী আছগার ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনি স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো. জাকির হোসেন শুনানি শেষে আবেদনটি গ্রহণ করেন।

আদালত আগামী ১৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল

ইমামের নেতৃত্বেই ন্যায়-ইনসাফের সমাজ গড়ে উঠবে: মসজিদ মিশন সেক্রেটারি