হোম > সারা দেশ > রাজশাহী

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

কণ্ঠ নকল করে নগদ, বিকাশ, রকেটে হাতিয়ে নেয়া ২১ লাখ ৩০ হাজার টাকাসহ প্রতারক চক্রের মূলহোতা স্বামী-স্ত্রীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি। সোমবার সকালে রাজশাহীর ছোট বনগ্রাম উত্তরপাড়ায় বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটক প্রতারক রাজশাহীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মহসীন আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)।

সিআইডি পরিদর্শক রোজাউল করিম জানান, ভিক্ষুকদেরকে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে তাদের সিমকার্ড সংগ্রহ করে খুলে দেয়া হতো নগদ, বিকাশ, রকেট এ্যাকাউন্ট। এরপর ভিক্ষুকদেরকে ১০০-২০০ টাকার বিনিময়ে পিনকোডসহ সিমকার্ড সংগ্রহ করতো প্রতারক চক্র। এসব নাম্বার থেকে আত্বীয় স্বজন অসুস্থ বলে টার্গেট ব্যক্তিদের থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো তারা। 

সিআইডি আরো জানায়, গোমস্তাপুর থানায় টাকা আত্মসাতের একটি মামলায় তদন্তে তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। আটক দুজনকে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানায় সিআইডি। 

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য