হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় ট্রাকভর্তি চায়না দুয়ারি জাল জব্দ, যুবকের কারাদণ্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় এক ট্রাকভর্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এই অপরাধে জড়িত যুবককে এক বছরের কারাদণ্ড এবং ট্রাকচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত যুবক আল আমিনের বাড়ি ফরিদপুর উপজেলার দত্তপুঙ্গল গ্রামে এবং ট্রাক চালক শ্রী প্রদীপ রায়ের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন হক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর অধীনে অবৈধ চায়না দুয়ারি জাল পরিবহনের অপরাধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আল আমিনকে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড