হোম > সারা দেশ > রাজশাহী

রফিকুল ও বুরুজের নেতৃত্বে নতুন কমিটি গঠন

ভাঙ্গুড়া পৌর বিএনপি'র সম্মেলন

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

দীর্ঘ এক যুগ পর পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপি'র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রফিকুল ইসলাম সভাপতি সাইদুল ইসলাম বুরুজ সাধারণ সম্পাদক ও মোতালেব হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে উৎসব মুখর পরিবেশ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ৫৬৭ জন কাউন্সিলরের (ভোটার) মধ্যে ৫৪৪ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে রাত ৯ টায় প্রধান নির্বাচন কমিশনার বিএনপি নেতা অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম পান ৪১৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম স্বপন পেয়েছেন ১৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে সাইদুল ইসলাম বুরুজ পান ৩০৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর রহমান শাহিন পেয়েছেন ২২৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোতালেব হোসেন পান ২১৩ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মধু সরকার পেয়েছেন ১৮৫ ভোট।

এর আগে সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি'র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। পৌর বিএনপি'র আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খাঁন মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন,উপজেলা বিএনপি'র আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি'র সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার