হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় মানসিক ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে সঞ্জব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। নিহত সঞ্জব আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। এ সময় গ্রামবাসী মানসিক ভারসাম্যহীন ঘাতক সুলতান মাহমুদকে (৩৫) আটক করে থানায় সোপর্দ করেছে।

এ ঘটনায় শুক্রবার (৬ মার্চ) সকালে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে সুলতান মাহমুদকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুলতান মাহমুদ গোবিন্দপুর গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি নিহত সঞ্জব আলীর প্রতিবেশী নাতি।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। পরিবার তাকে অনেক চিকিৎসা করেও সুস্থ করতে পারেনি। মাঝেমধ্যে পাগলামির মাত্রা বেড়ে গেলে পরিবারের লোকজন সুলতান মাহমুদকে শিকলবন্দি করে রাখে। আবার অনেক সময় স্বাভাবিক আচরণ করে সুলতান মাহমুদ।

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করেই সুলতান মাহমুদের পাগলামি বেড়ে যায়। এ সময় সঞ্জব আলী বাড়ি থেকে কৃষিকাজের উদ্দেশ্যে ফসলি মাঠের দিকে রওনা হন। পথে সুলতান মাহমুদের বাড়ির কাছে রাস্তায় পৌঁছালে সুলতান মাহমুদ উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সঞ্জব আলীর মাথায় আঘাত করে। স্বজনেরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় সঞ্জব আলী মারা যান।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, আসামি সুলতার মাহমুদকে কারগারে পাঠানো হয়েছে। তার পরিবারের দাবি, সুলতান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার