হোম > সারা দেশ > রাজশাহী

মামলার নথি গায়েবে বোরকা পরে ডাকাতি

বগুড়া অফিস

বগুড়ায় বোরকা পরে হেলাল উদ্দিন নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করেছে ডাকাতদল। সোমবার সন্ধ্যায় শহরের লতিফপুরে তাজ ভিলা ভবনের তিনতলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ইতালিতে থাকছেন হেলাল। সোমবার মামলার কাজে ঢাকায় ছিলেন তার স্ত্রী ও স্বজনরা। বাসায় শুধু মেয়ে তামান্না ছিলেন। এ সুযোগে সন্ধ্যায় বাসার দরজা খুলে ভেতরে ঢোকেন বোরকা পরা তিন-চারজন। একপর্যায়ে তামান্নাকে ধারালো ছুরির মুখে জিম্মির চেষ্টা করেন তারা। তবে আত্মরক্ষার্থে আরেকটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন মেয়েটি। পরে মুঠোফোনে বিষয়টি স্বজনদের জানানো হয়।

হেলালের স্ত্রী তাসমিনা আক্তার বলেন, আমার একটি সন্তান চুরির ঘটনায় ১২ বছর ধরে মামলা চলছে। সেই মামলার ডিএনএ টেস্টের রিপোর্টসহ গুরুত্বপূর্ণ নথি নিতেই ডাকাতি করা হয়েছে। একই সঙ্গে বাসায় থাকা স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকা লুট করেছে ডাকাতরা।

বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুর ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন