হোম > সারা দেশ > রাজশাহী

শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যাচেষ্টা: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর- ২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যাকাণ্ডের চেষ্টা করেছে। অর্থাৎ তারা চায় বাংলাদেশের এই গণতন্ত্র ও নির্বাচন যা জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে তা বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা বিশ্বাস করি এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার সকালে আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির নেতৃবৃন্দ।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন