হোম > সারা দেশ > রাজশাহী

সেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাজশাহী অফিস

রাজশাহী মহানগরীর খরবোনা এলাকার বাসিন্দা হাজী মো. আনারুল ভান্ডারীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ছুরিকাঘাতের অভিযোগে সেচ্ছাসেবক দলের এক নেতাসহ কয়েকজনের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নগরীর সাহেববাজার সড়ক সংলগ্ন খরবোনা ফুটপাতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা পূর্বের সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল আহম্মেদ আলী এবং তার সহযোগীরা।

ভুক্তভোগী হাজী মো. আনারুল ভান্ডারী অভিযোগ করে বলেন, গত ৩১ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাকিল আহম্মেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয়সহ অজ্ঞাতনামা ২০–২৫ জন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির নিচতলায় ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে।

তিনি আরও অভিযোগ করেন, রাত প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দ্বিতীয় তলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আনারুল ভান্ডারী দাবি করেন, হামলার সময় তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।

এছাড়া রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

তবে অভিযুক্ত শাকিল আহম্মেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি মাসের ৭ জুন নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও একই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী আনারুল ভান্ডারী।

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

রাজশাহী অঞ্চলে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথা বন্ধের সিদ্ধান্ত

সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা

নাটোরে রোগীর মাকে ধর্ষণ: তিন সদস্যের তদন্ত কমিটি

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই, ৪০ লাখ টাকার ক্ষতি

রাজশাহীর পাড়া-মহল্লায় বিশ্বকাপ ঝড়, উন্মাদনায় মেতেছেন ফুটবলপ্রেমীরা

ঈশ্বরদীতে ৮০০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা

বাগাতিপাড়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত