হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় বাজারের ব্যাগে ইয়াবা পাচারকালে বাসযাত্রী আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া

প্লাস্টিকের বাজারের ব্যাগে করে প্রায় ৭ হাজার পিস ইয়াবা পাচারের সময় বগুড়ার শিবগঞ্জে শ্রী শংকর চন্দ্র রায় (৫৭) নামে এক বাসযাত্রী গ্রেপ্তার হয়েছে।

রোববার (১ মার্চ) ভোরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ভরিয়া এলাকায় তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শংকর চন্দ্র রায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের শিংজানি গ্রামের বাসিন্দা। তিনি রংপুর থেকে ছেড়ে আসা আদিবা ক্লাসিক পরিবহনের একটি বাস চড়ে ঢাকা যাচ্ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিললুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে উপপরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাত পৌনে একটার দিকে শিবগঞ্জের ভরিয়া এলাকায় মহাসড়কে অবস্থান নেয় অধিদপ্তরের একটি দল। এ সময় রংপুর থেকে ঢাকাগামী বাস থামিয়ে তল্লাশি শুরু করা হয়।

বাসটির যাত্রী শংকর চন্দ্র রায়ের আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর লেবেলবিহীন খালি পানির বোতলের নিচে বিশেষ কায়দায় রাখা তিনটি জিপারযুক্ত পলি প্যাকেট পাওয়া যায়। সেগুলোর ভিতরে লুকানো অবস্থায় ৬ হাজার ৯৫০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার হয়।

এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। একই সাথে এই চক্রের মূল হোতাদের শনাক্তে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসি উপপরিচালক জিললুর রহমান।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩