হোম > সারা দেশ > রাজশাহী

ছুরিকাঘাতে নাগরিক ঐক্যের নেতা আহত

বগুড়া অফিস

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান শাহীন বলেন, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিলেন শহীদুল। এ সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

এদিকে, নাগরিক ঐক্যের এই নেতাকে দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামানসহ আরও অনেকে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন