হোম > সারা দেশ > রাজশাহী

আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: আমার দেশ

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মাজদিয়া রঙিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি এলাকার মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোড এলাকার রিশাদ এবং শৈলপাড়া এলাকার রবিউল।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন।

এদিকে স্থানীয় সূত্র জানায়, সাঁড়া মাজদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার নেপথ্যের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহতদের স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমই

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

শিবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেলসহ আটক ১

আ.লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা টেররিস্ট রাজনৈতিক দল: হুইপ দুলু

হাসপাতালের ঠিকাদারি সিন্ডিকেট অপসারণের দাবিতে বিক্ষোভ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর, আটক ২

ফরিদপুরে নকল দুধ তৈরির কারখানায় অভিযান

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

দেশে নতুন নৈরাজ্যের চেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে: নাটোরে হুইপ দুলু

কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার