হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে মাদকবিরোধী অভিযান, গাঁজা-ট্যাবলেটসহ আটক ৬

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

শেরপুর-থানা

বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পৌর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে গাঁজা, ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিদর্শক শাহ আলম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় গ্রেপ্তার ও দণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উত্তর সাহাপাড়া গ্রামের শহিদুল মিয়ার ছেলে সবুজ মিয়া (৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা), জগন্নাথপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে সৈয়দ শাফী (৩৫), খন্দকারপাড়ার শামীম সরকারের ছেলে সান (২৩) (উভয়ের ১৫ দিনের কারাদণ্ড, ৫০০ টাকা করে জরিমানা), কলেজগেটপাড়ার মৃত বিল্টু মিয়া প্রাংয়ের ছেলে জনি (২৭) ও দত্তপাড়ার হরিপদের ছেলে শ্রী অনিক (৩০) (উভয়কে ১ মাস কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা), নয়াপাড়ার সাইফুল ইসলামের ছেলে মারুফকে (২১) ৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা, ৫টি

ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি গাঁজা কাটার কাচি উদ্ধার করা হয়।

অভিযানের সময় জগন্নাথপাড়া সৈয়দ শাফীর বাড়ি থেকেই বেশিরভাগ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী