হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে বন বিভাগের গাছসহ আটক ৫

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অবৈধভাবে বন বিভাগের গাছসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার আত্রাই নদীর পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার চকহরিহরপুর এলাকার শ্রী দিরেন চন্দ্র বর্মণ, শ্রী অমল চন্দ্র বর্মণ (৩৫), একই এলাকার শ্রী রঘুনাথ বর্মণের ছেলে শ্রী লিটন বর্মণ (২৮) ও শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে শ্রী নরেশ বর্মণ (৩২), সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

তিনি জানান, উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৬০ থেকে আনুমানিক ১.৫ কিমি. বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদীর পশ্চিম পাড় ফরেস্ট বাগান থেকে অবৈধভাবে ফরেস্ট বাগানের গাছ কাটার দায়ে ৫ জনকে আটক করেন। এ সময় আকাশমণি ৬২.৯৫ সিএফটি গাছ, একটি ট্রাক্টর গাড়ি (সর্বমোট সিজার মূল্য ২০,৫১,৪৭০ টাকা) জব্দ করা হয়।

আটককৃত আসামি ও গাড়ি ধামইরহাট থানায় এবং গাছগুলো ধামইরহাট বন বিট অফিসে সোপর্দ কারার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, বিজিবির পক্ষে থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এজাহার পেলে আসামিদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী