হোম > সারা দেশ > রাজশাহী

ডেভিল হান্ট অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় 'ডেভিল হান্ট' অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম দৈনিক আমার দেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ অক্টোবর আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিন নিয়ে বের হন।

এছাড়া গত ৫ আগস্টের পর থেকে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় গত ২৩ সেপ্টেম্বর আব্দুল হান্নানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেন পাবনার জেলা প্রশাসক। প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল হান্নান বেতুয়ান গ্রামে সংগঠিত একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি। আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হবে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী