হোম > সারা দেশ > রাজশাহী

বিএসএফের গুলিতে আহত কৃষক রামেকে ভর্তি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত কৃষক হাবিল (৩০) কে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তের ১৮০ নং পিলারের কাছে গমে সেচ দিতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হন হাবিল। তিনি তেলকুপি গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে।

গুলিবিদ্ধ হাবিলের স্বজনরা জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে গম খেতে পানি দিতে গেলে ভারতের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে হাবিলের পিঠে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্য কৃষকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার আজ সকাল সাড়ে ১১টায় ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওয়াসিম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাবিলকে হাসপাতালে আনা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর কে বিশ্বাস জানান, শরীরের গুলিবিদ্ধ থাকায় এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে। গুলিবিদ্ধ রোগীকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। গুলিটি এখনো বের করা সম্ভব হয়নি। গুলি বের করার জন্য অপারেশন থিয়েটারে নেয়া হচ্ছে।

জানতে চাইলে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান,সকালের দিকে ৬-৭ জন চোরাকারবারী ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় গুলির শব্দ পাওয়া যায়। এতে হাবিল নামে একজন চোরাকারবারী আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।কিবরিয়া আরও বলেন,গুলির ঘটনায় বিজিবি ও বিএসফ’র মধ্যে শূন্যলাইনে পতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার