হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে সড়কের পাশে প্রাইভেটকারসহ গলাকাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভা এলাকায় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় লালপুর-গোপালপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল সংলগ্ন রাস্তা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি সাদা প্রাইভেটকারের পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারসহ লাশটি উদ্ধার করে।

নিহতের পরিচয় তার সঙ্গে থাকা মোবাইল ও কাগজপত্র থেকে জানা গেছে। তার নাম সাইদুর রহমান (৩৫), তিনি কুষ্টিয়ার ভেড়ামারা রেলগেট এলাকার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন পেশাদার ড্রাইভার।

নিহতের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল, যা দেখে পুলিশ ধারণা করছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি সাদা প্রাইভেটকারসহ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনা তদন্তে মাঠে রয়েছে।

নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

বগুড়া-৩ আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন বগুড়ার ছয় এমপি

বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ

রাজশাহীতে জয়ী-বিজিতদের মধ্যে সম্প্রীতির সুবাতাস

ভোটকেন্দ্রেই জন্ম হল সন্তানের, নাম রাখলেন খালেদা

নাম বদলে নতুন মোড়কে পুরোনো ফেনসিডিল

স্বামীর আদেশ অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় স্ত্রীকে তালাক

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

পাবনা-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত