হোম > সারা দেশ > রাজশাহী

ছুরিকাঘাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীর মৃত্যু

রাজশাহী অফিস

রাজশাহীতে পর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. শান্ত (২৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শান্ত নগরীর আলীমগঞ্জ পূর্বপাড়ার মো. হাসনাতের ছেলে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আলীমগঞ্জ পূর্বপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শান্ত জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাশিয়াডাঙ্গা থানা কর্মী ছিলেন। সংগঠনের এক নেতা শান্তর পরিচয় নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়- সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পর্বশত্রুতার জেরে শান্তকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুত্বর আহত হন শান্ত। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালে মর্গে রয়েছে। এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে রামেক হাসপাতলের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, শরীরের বিভিন্ন স্থানে জখম নিয়ে শান্ত নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছানের আগেই তার মৃত্যু হয়। তার শরীরে অনেক জায়গায় জখমের চিহ্ন রয়েছে। আইনী প্রক্রীয়ার জন্য তার শান্তর লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে পর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এনিয়ে কেউ অভিযোগ করেনি। লাশ হাসপাতালে মর্গে রয়েছে । আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন