হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে পুত্রবধূকে গলা কেটে হত্যা, শাশুড়ি আটক

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তকলিমা বেগমসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ১৬ বছর বয়সী আনিলা খাতুন সাথী একই এলাকার আসিফ আলীর স্ত্রী।

প্রতিবেশীরা জানান, সকাল ১০টার দিকে শাশুড়ির ঘরে বসে ছিলেন সাথী। এ সময় তার সঙ্গে শাশুড়ির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন শাশুড়ি।

নিহতের স্বামী আসিফ বলেন, ভোরে বাবার সঙ্গে জমিতে কৃষিকাজে যাই। পরে নানি আমাকে ফোনে জানান, ‘দেশীয় অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন সাথী।’।

নিহতের বাবা আনিকুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। আমি এ ঘটনার বিচার চাই।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গলা কেটে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা হচ্ছে। লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে।

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

ধুনটে স্বামীর ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে ভ্যানচালক হত্যা, গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল

সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, অরোধ ও অগ্নিসংযোগ