হোম > সারা দেশ > রাজশাহী

শিবির নেতা হত্যা, ২ আ. লীগ নেতাকে আদালতে ডিম নিক্ষেপ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে জামিন নিতে এসে শিবিরের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন দুই আওয়ামী লীগ নেতা। এ সময় তাদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়।

বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন ও গোলাম রাব্বানী ফটিক জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে আসলে এ ঘটনা ঘটে। পরে আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।

রুহুল আমীন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গোলাম রাব্বানী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

আদালত সূত্র ও আইনজীবীরা জানান, ২০১৫ সালে সংঘটিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমীন ও গোলাম রাব্বানী। বুধবার তারা জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। আদালত আগামী ২৮ জুলাই জামিন আবেদনের শুনানীর দিন ধার্য করেছেন।

দুই আওয়ামী লীগ নেতার আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় আদালতের বারান্দায় বিভিন্ন স্লোগান দেয়া হয়। আদালত থেকে বের হওয়ার সময় শিবির কর্মীরা রুহুল আমীন ও গোলাম রাব্বানীকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। পরে তাদের দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আসামি পক্ষের আইনজীবী গোলাম কবীর বলেন, আদালতে উপস্থিত হয়ে স্লোগান দেয়া ও আসামিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এটি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা।

সদর থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন, নিরাপত্তাজনিতকারণে রুহুল আমীন ও গোলাম রব্বানীকে পুলিশ নিয়ে এসেছে। তাদের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ বলেন, শিবির নেতা আসাদুল্লাকে খুবই নৃশংসভাবে হত্যা করা হয়। তার হত্যার ন্যায় বিচার পেতে এবং আসামিদের যাতে জামিন দেয়া না হয় সেই দাবিতে আমাদের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তবে ডিম ছুড়ে মারার ঘটনা অস্বীকার করেন তিনি।

২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। পরে সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র‌্যাব। ঘটনার ৯ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র‌্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়। ওই মামলায় যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি গোলাম রাব্বানী ফটিক ও রহুল আমীন।

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে গ্রাম আদালতের ক্যাম্পেইন করলেন ইউএনও

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য

শহীদ জিয়া-খালেদার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ, কাজ বন্ধ করে দিয়েছে পৌরকর্তৃপক্ষ

রায়গঞ্জে চান্দাইকোনা বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, বিপাকে শিক্ষার্থীরা

বিদ্যুতের প্রিপেইড মিটারের টোকেনে দীর্ঘ নম্বর, চরম ভোগান্তি