হোম > সারা দেশ > রাজশাহী

পুঠিয়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহতের হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার পশ্চিম কান্দ্রা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক আবু হানিফ (২৩), স্ত্রী মোছা. ফাতেমা খাতুন (১৯) ও শালিকা মোছা. বিথী খাতুন (১৫)।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মোটরসাইকেলে তিন জন আরোহী রাজশাহী থেকে না‌টোর যাওয়ার সময় রাজশাহীগামী একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক আবু হানিফ ও বিথী ঘটনাস্থলে মারা যান। আহত অবস্থায় ফাতেমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তিনি সেখানে মারা যান।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য