হোম > সারা দেশ > রাজশাহী

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশিকে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

বিএসএফ (প্রতিকী ছবি)

পঞ্চগড়ের সদর উপজেলার ভিতরগড় সীমান্তে এক বাংলাদেশি যুবককে গুলি করে লাশ নিয়ে গেছে বিএসএফ।

নিহত আল আমিন (৩৬) জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।

শনিবার সকালে আল আমিনসহ ১০-১৫ জনের একটি দলের উপর বিএসএফ গুলি চালায়। এ সময় অন্যরা পালাতে পারলেও আল আমিন নিহত হন। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।

খবর পেয়ে সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। ওই বৈঠকে কড়া প্রতিবাদ জানিয়ে লাশ ফেরতের আহ্বান জানান তিনি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ বদরুদ্দোজা বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আল আমিন নিহত হওয়ার খবর পেয়ে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী