হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে ৫ কেজি হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসনভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই নারী হলেন- ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম (৫৩) ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা।

পুলিশ জানিয়েছে, মৌলভীবাজার থেকে হেরোইন নিতে গোদাগাড়ী এসেছিলেন তাহমিনা বেগম। নাজমা বেগম তার কাছে হেরোইন হস্তান্তর করছিলেন। তখন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নামমাত্র ভাড়ায় চলছে দোকান, রাজস্ববঞ্চিত পৌরসভা

পদ্মার চরে বন্দুকধারীদের রাজত্ব নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া

শুধু মাদক ব্যবসা করেই ১ হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, নিরাপত্তা শঙ্কায় মানুষ

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রূপপুর থেকে আগস্টে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী