হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় ছিন্নমূল দুই নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় সড়কের ওপর থেকে অজ্ঞাত পরিচয় দুই ছিন্নমূল নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একজনের বয়স আনুমানিক ৬৫ বছর, অপরজনের ৫০ বছর।

সোমবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুই নারীর মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুধের লরিচাপায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দুটি লাশ উদ্ধারের বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় পাকা সড়কের ওপর অজ্ঞাত ছিন্নমূল ওই দুই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় মুসল্লিরা। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রোববার রাতে পৌরসভার বড়ালব্রিজ স্টেশন এলাকায় ওই দুই নারীকে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, 'ওই দুই নারী লাশ দেখে মনে হচ্ছে তারা ছিন্নমূল মানুষ। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তাদের কাছে ভিক্ষার থলে ও খুচরা সামান্য কিছু টাকা ছিল। পুলিশ তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।'

চাটমোহরে লিটারে অকটেন ৫০, পেট্রোল ২৪ টাকা বেশি

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধে নিহত ১

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা