হোম > সারা দেশ > রাজশাহী

বালু উত্তোলনকে কেন্দ্র করে ইউএনও অফিসে বিএনপি-জামায়াত নেতৃবৃন্দের হাতাহাতি

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনায় বালু উত্তোলনকে কেন্দ্র করে সুজানগর ইউএনও অফিসে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে জামায়াতের ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কতিপয় বালু ব্যবসায়ী বেশ কিছুদিন ধরে সুজানগর পৌরসভার পার্শ্ববর্তী চরভবানীপুর পদ্মা নদীর চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার বিশেষ অভিযান পরিচালনা করে ওই বালু উত্তোলন বন্ধ এবং একটি ট্রাক জব্দ করেন। দুপুর ৩টার দিকে পৌর বিএনপি নেতা মজিবর রহমান খান, পৌর কৃষক দলের আহবায়ক শাজাহান আলী শেখসহ বেশ কয়েকজন বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে বালু উত্তোলন বন্ধ ও ট্রাক আটকের বিষয়ে কথা বলছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি টুটুল হোসেন বিশ্বাস ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফারুকী আজমসহ আরো নেতৃবৃন্দ বালু উত্তোলনের ওই বিষয়কে নিয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে বিতর্কে লিপ্ত হন। একপর্যায়ে উভয় দলের নেতৃবৃন্দের মধ্যে এ নিয়ে হাতাহাতি হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফারুকী আজমসহ ৩ জন জামায়াত নেতা আহত হন।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন