হোম > সারা দেশ > রাজশাহী

নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ক্ষেতলাল (জয়পুরহাট)

জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে উপজেলার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়। পরে সোমবার সকাল ১১টার দিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁকে জয়পুরহাটের আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার ওসি মোক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুন্নবী ক্ষেতলাল উপজেলার সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে। তিনি মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ক্ষেতলাল থানার ওসি মোক্তারুল আলম বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অংশ হিসেবে নুরুন্নবী বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈঠক ও যোগাযোগের মাধ্যমে পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকালে তাকে পুলিশি পাহারায় জয়পুরহাটের বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য পাঠানো হয়েছে।

দিনাজপুর সীমান্তে নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে বিজিবি

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, যুবকের যাবজ্জীবন

আত্রাইয়ে শিয়ালের কামড়ে আহত ৭

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ