হোম > সারা দেশ > রাজশাহী

নামাজমুখী সমাজে অপরাধ প্রবণতা কমবে: ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নাটোর

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখে। আমরা নামাজমুখী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এতে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

বুধবার সকালে নাটোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছে। মসজিদের সংখ্যা বৃদ্ধি পেলে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।

মডেল মসজিদের রক্ষণাবেক্ষণ নিয়ে তিনি বলেন, আমরা তৈরি করে দিয়েছি; এখন এর পরিচালনায় আমরা জনগনকে সম্পৃক্ত করতে চাই। মডেল মসজিদ নির্মাণের ফলে গ্রামীণ জনপদ তথা তৃণমূল পর্যায়ে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ ঘটবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ধর্ম মন্ত্রণালয়ের অধীন মডেল মসজিদ প্রকল্পের পরিচালক শহিদুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার এম এ ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াৎ, সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন প্রমুখ।

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী